শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:২১ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা, নেপথ্যে কি?

নিউজ ডেস্ক: নিজের ফেসবুক লাইভে গিয়ে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে রাকিব হোসেন রুমান নামের এক যুবক। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রুমান পৌরসভার উত্তর মজুপুর এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রুমান জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের ওপর গিয়ে নিজ ফেসবুক আইডির লাইভে যায়। এক মিনিট ৪৬ সেকেন্ডের লাইভে রুমান বলে, ‘মা আঁই সজ্ঞানে মইরতে যাইতাছি। আঁই তামা (তার) চুরি করি ন মা। জীবনে অনেক ভুল কইরছি মা। আঁর মৃত্যুর লাই কেউ দায়ী নাই।

আঁই নিজের ইচ্ছায় যাইতাছি মা। অনেক ভুল কইরছি মা। একটা মাইয়ার জীবনও নষ্ট কইরছি। আঁই বিয়া কইরছি। বিয়া করি সুখী হইতে পাইরতাছি না। আঁর কইলজা হাডি যাই। আঁর অ্যাকাউন্টে ৭৫ হাজার টিঁয়া (টাকা) আছে মা। বাড়ির ড্রয়ারের মধ্যে আঁর এটিএম কার্ড আছে। আমার অ্যাকাউন্টের তে টিয়া উঠায় নিও। অনেক ভুল করছি মা। আব্বারে কইও মাফ কইরে দিতে। আর কিছু কউয়ার নেই।’ ভিডিও শেষে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে রুমন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নুরুল ইসলাম ও বড়ভাই জাকির হোসেন বলেন, রুমান কী কারণে আত্মহত্যা করেছে সেটার কোনো উত্তর তাদের জানা নেই। তার এ মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছে না তারা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান জানান, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কিনা, সে বিষয় মাথায় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া আরো অন্য কোনো ঘটনা ছিল কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে। - মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়