শিরোনাম
◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৭:১১ বিকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আ. লীগ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ অর্থনীতিতে এশিয়ার পঞ্চম টাইগারে পরিণত হবে: অর্থমন্ত্রী

সমীরণ রায়: [২] আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, আগামী দিন ও স্বাধীনতা দিবসগুলো আরও আলোকিত হবে। বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানচিত্রে তাদের পরিচয় আরও বলিষ্ঠভাবে স্থান পাবে। আমরা সেই গর্বে গর্বিত।

[৩] মন্ত্রী বলেন, গত বছর বাজেটে যে সব জায়গাগুলো ছিল, তা থাকবে কি-না সেটা এ মুহূর্তে বলা যাবে না। বলা কোনো দিন সম্ভবও হবে না। আগামী বাজেট যেদিন সংসদে উপস্থাপন করা হবে সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

[৪] অর্থনৈতিক ও সামাজিক সূচকে গত ৫০ বছরে বাংলাদেশের অর্জন প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রত্যেকটি ক্ষেত্রে অর্জন অনেক বেশি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন জানার আগ্রহ ছিল পৃথিবীর সব দেশের অবস্থান সম্পর্কে। সেখানে বাংলাদেশের অবস্থান কত সেটা জানতে পারি একটু পরে। কারণ তখন বাংলাদেশের অবস্থান ছিল ৮০ নম্বরে।

[৫] তিনি বলেন, বিশেষজ্ঞরা বিভিন্ন দেশ নিয়ে পর্যালোচনা করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। তারা উপরের দিকের ৫০টি দেশকে বিবেচনায় নেন। যেহেতু আমরা শীর্ষ ৫০ দেশের মধ্যে ছিলাম না। সেজন্য আমরা কখনও জনসম্মুখে আসতে পারিনি। সেখানে আমরা এখন ৪১ নম্বরে আছি। আপনারা জানেন এরই মধ্যে আমরা গ্রেজুয়েশন করেছি। ফলে এখন কেউ আমাদের হতদরিদ্র দেশ হিসেবে আখ্যায়িত করে না। আগে যারা আমাদের নিয়ে নানা নেগেটিভ মন্তব্য করত, এখন আর কেউ করে না।

[৬] বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়