শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০২:৩৫ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইবিতে দুই হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

মুরতুজা হাসান: [২] ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হলে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস ও লালন শাহ হলে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

[৩] বুধবার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে সাদ্দাম হোসেন হলে ও বেলা ১২টায় লালন শাহ হল প্রভোস্টের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তারা এই দায়িত্ব গ্রহণ করেন।

[৪] রেজিস্ট্রার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তিন হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। লালন শাহ হলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। সাদ্দাম হোসেন হলে বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস ও শহীদ জিয়াউর রহমান হলে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। তারা আগামী এক বছরের জন্য হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়