শিরোনাম
◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৩:৩০ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একগ্লাস ডাবের পানি পান করু‍ন নিজেকে সুস্থ-সতেজ রাখতে

আতাউর অপু: এক গ্লাস সুস্বাদু ডাবের পানি শুধু দেহ-মনে প্রশান্তিই এনে দেবে না এর অলৌকিক গুণ যা ওজন কমিয়ে আপনাকে সুস্থ ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ডাবের পানিতে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট যা আমাদের ইমিউনিটি বুস্টআপ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। অনেকেই জানি না প্লান্ট হরমোন সাইটো কাইনিন অ্যান্টি-এজিং, অ্যান্টি-ক্যান্সার হিসেবে কাজ করে। আর এই হরমোনের উৎস হচ্ছে ডাবের পানি।

ডাবের পানি মিনারেল, ইলেকট্রোলাইটাস ও অ্যান্টি-অক্সিডেন্টের গুরুত্বপূর্ণ উৎস। যে কারণে এটি নিরাপদ ও স্বাস্থ্যকর পানীয় হিসেবে গ্রহণযোগ্য। কেউ যদি পানিশূন্যতায় ভুগে থাকেন তাহলে স্বাভাবিকভাবেই ধীরগতিতে ক্যালরি বার্ন হবে, আর এ পানিশূন্যতা দূর করবে সহজলভ্য ডাবের পানি।

এই লো-ফ্যাটযুক্ত স্বাস্থ্যকর পানীয় পটাশিয়ামের উৎস যা শরীরের ফ্যাট বার্ন করে পেশি গঠনে সহায়তা করে। তাই আপনি যদি বেশি করে ডাবের পানি পান করেন, তাহলে মেটাবলিজম বেড়ে যাবে আর ওজন থাকবে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে।

এক কাপ ডাবের পানিতে ৩ গ্রাম ফাইবার থাকে, যা অন্যান্য পানীয়র তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ কোলা ও সোডা। ফাইবার পরিপাকের মাধ্যমে খাদ্য শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। আধুনিক গবেষণায় দেখা গেছে, ফাইবার শরীর থেকে বর্জ্য পদার্থ নির্মূল করে শরীর সুস্থ রাখে।

ডায়েটেশিয়ান এবং জিম ইন্সট্রাক্টররা খাদ্য তালিকায় সবসময় প্রচুর পরিমাণ প্রোটিন রাখার পরামর্শ দেন। এক কাপ ডাবের পানিতে রয়েছে ২ গ্রাম প্রোটিন। তাই ব্যায়ামের পরে স্পোর্টস ড্রিংক হিসেবে বেছে নিতে পারেন ডাবের পানি। অন্যান্য স্পোর্টস ড্রিংকগুলোয় থাকে প্রচুর পরিমাণে চিনি, ক্যালরি ও ফ্যাট। গবেষকদের মতে, ওজন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি।

  • সর্বশেষ