শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলোরাডোয় হামলার পর আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা ও বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করার আহ্বান জানালেন বাইডেন

আখিরুজ্জামান সোহান: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার  এ আহ্বান জানিয়েছেন। রয়টার্স

[৩] যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারানোর ঘটনার পরপর দেশটির প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে তার উদ্বেগ প্রকাশ করে সমাধানের পথ বের করার তাগিদ দিলেন।

[৪] বাইডেন বলেন, ভবিষ্যতে সাধারণ জনগনের জীবন রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের এখনই সময়, এব্যাপারে আমি আর এক মিনিটও সময়ক্ষেপণ করতে রাজী নই।

[৫] বাইডেন আরো বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি আগেয়াস্ত্রের ব্যবহার নিষিদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। কারণ কলোরাডোয় হামলার ঘটনা কোন নির্দিষ্ট দলের পক্ষপাতমূলক বিষয় নয় এবং হওয়া উচিতও নয়, আমেরিকার মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে  শীঘ্রই আইন হতে পারে’।

[৬] বিধ্বংসী অস্ত্র এবং অধিক বুলেট ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিনের ওপর নিয়ন্ত্রণ আরোপের আভাস দিয়েছেন বাইডেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ