শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ০১:৪৩ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিশর্মা ট্রাম্প ভাঙ্গলেন গলফ স্টিক

রাশিদ রিয়াজ : গলফ খেলার এক ফাঁকে চা বিরতিতে অন্যান্য গলফারদের সামনেই এই কাণ্ড ঘটান। খেলায় সুবিধা করতে না পেরেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মেজাজ ধরে রাখতে পারেননি। ট্রাম্প গলফ খেলতে যেয়ে মাত্র এক পয়েন্ট অর্জন করতে না পারায় তিরিক্ষি মেজাজে শোধ তোলেন গলফ স্টিকটির ওপর। নিজের পারফরমেন্সে মোটেও সন্তষ্ট নন ট্রাম্প। গত রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ডেইলি মেইল এক এক্সক্লুসিভ ছবিতে ট্রাম্পের এ গলফ স্টিক ভেঙ্গে ফেলার ছবি প্রকাশ করেছে। সাদা পোলো গেঞ্জি, নেভি স্লাকস আর মেকা আমেরিকা গ্রেট এগেইন লেখা সেই বিখ্যাত লাল টুপি ছিল ট্রাম্পের পরণে। ট্রাম্পের গলফ সুইং যুৎসই না হওয়ায় চমৎকার আবহাওয়া আর প্রাণবন্ত পরিবেশে ট্রাম্পের মেজাজ খিচরে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়