শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা

মহসীন কবির: [২] ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সকাল ১১টায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ডিবিসি টিভি

[৩] বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি। পরে পরিদর্শন বইয়ে সই করেন তিনি। দুপুর আড়াইটায় নেপালের দূতাবাসে যাবেন তিনি। এরপর বিকেল ৩টা ৪০মিনিটে বিশেষ বিমানে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেবেন।

[৪] এর আগে সোমবার রাতে বঙ্গভবনে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন, স্যানিটেশন, সংস্কৃতিসহ চারটি সমঝোতা স্মারক সই হয়। এসময় দুই দেশের আর্থ, সামাজিক উন্নয়নে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুদেশের রাষ্ট্রপতি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান উপভোগ করেন নেপালের রাষ্ট্রপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়