শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদক ব্যবসার তথ্য ফাঁসের আশঙ্কায় স্কুল ছাত্র রাকিবকে হত্যা

ইসমাঈল ইমু: [২] হাতিরঝিলে স্কুলছাত্র ইফরান খান রাকিব হত্যার ঘটনাটি একটি প্রভাবশালী মহল সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছে নিহতের পরিবার।

[৩] মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নিহতের বাবা ও মামলার বাদী দীল মোহাম্মদ খান এ দাবি জানান। এ সময় নিহত রাকিবের মা শিউলী বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] দীল মোহাম্মদ খান বলেন, ২০১৯ সালের ৬ জুলাই রাকিবকে হত্যা করা হয়। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তা স্পষ্টভাবে প্রমাণিত। কিন্তু তদন্ত কর্মকর্তাদের অসহযোগিতা ও গাফিলতির কারণে মামলার এজাহার থেকে শুরু করে এই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ মামলার এজাহার পরিবর্তন করে হত্যাকাণ্ডের ঘটনাটি সড়ক দুর্ঘটনার মামলা হিসেবে রেকর্ড করেন।

[৫] রাকিব হত্যার পর প্রথম সাদী নামে এক যুবককে পুলিশ আটক করলেও পুলিশ তার জবানবন্দি না নিয়ে তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়। পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দায়সারা ও গাফিলতি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

[৬] এছাড়াও একজন আসামির মিথ্যা জবানবন্দির ওপর ভিত্তি করে তদন্ত হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেননি বলেও সংবাদ সম্মেলন থেকে অভিযোগ জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়