শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন ◈ পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সিলেটের পাথর কোয়ারি আংশিক চালুর পথে সরকার ◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুদকের জালে এসআইয়ের কোটিপতি স্ত্রী

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক উপ-পরিদর্শকের (এসআই) স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। জানা গেছে, সিআইডির এসআই মো. নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগম (৪৮) মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] গোলজার বেগম নগরের খুলশী থানাধীন লালখান বাজার চানমারি এলাকার বাসিন্দা।তিনি মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার স্বামী নওয়াব আলী ঢাকায় সিআইডির এসআই পদে কর্মরত। আদালত সূত্রে জানা যায়, এসআই মো. নওয়াব আলী দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকার মালিক বানিয়েছেন স্ত্রী গোলজার বেগমকে। মাছ চাষ থেকে ১ কোটি ৩৮ লাখ ৬৮ হাজার আয় টাকা করেছেন বলে দাবি করেছেন। নওয়াব আলী মাছ চাষ থেকে ১ কোটি ১০ লাখ টাকা আয় করেছেন বলে কাগজপত্রে দেখান এবং এই অর্থের মালিক দেখানো হয় তার স্ত্রীকে।

[৪] কিন্তু বাস্তবে মাছ চাষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুদকের আইনজীবী মাহমুদুল হক সাংবাদিকদের জানান, ঢাকায় কর্মরত এসআই নওয়াব আলীর স্ত্রী গোলজার বেগম দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

[৫] তিনি আরও জানান, জ্ঞাত আয়বহির্ভূত এই সম্পদের কারণে করা মামলায় দুদক নওয়াব আলী, গোলজার বেগম, কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপংকর ঘোষকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। ২৫ ফেব্রুয়ারি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ৬ এপ্রিল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়