শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলার দাবিতে কলাপাড়ায় ১ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন

উত্তম কুমার: [২] পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় প্রেসক্লাবের সম্মুখ্যে প্রায় ১ কিলোমিটার সড়ক জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ‘জেলা চাই’ ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।

[৩] যৌক্তিক দাবি তুলে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা পরিষদ চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা আওয়ামী লীগ আহবায়ক অধ্যক্ষ ফাতেমা অক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পাশর্^বর্তী রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারমান সাইদুজ্জামান মামুন খান, কুয়াকাটা পৌর আওয়ামীলগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার।

[৪] বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মেগাপ্রকল্প ও কলাপাড়াকে জেলায় রুপান্তরের সকল যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাববন্ধন ও গনজমায়েতের ঘোষনা দেন।

[৫] মানববন্ধন সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ও ঢাকস্থ কলাপাড়া সমিতির সাধারন সম্পাদক এস এম মনিরুল ইসলাম।

[৬] মানববন্ধন শেষে “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির প্রতিনিধিরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ