শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ প্রিমিয়ার লিগে এবার এভারটনকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক : [২] ইংলিশ প্রিমিয়ার লিগে বিজয়ী দল উভয়ার্ধে একটি করে গোল করে। এই জয়ের ফলে শীর্ষ চারের আশা আরো জোরালো করল দলটি। একই সঙ্গে ধরে রাখল কোচ টমাস টুখেলের জয় যাত্রা।

[৩] সোমবার (৮ মার্চ) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জয় তুলে নেয় চেলসি। প্রথম পর্বে এভারটনের মাঠে ১-০ গোলে হেরেছিল তারা। টুখেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচে অপরাজিত রইল চেলসি।

[৪] ফ্রাঙ্ক ল্যাম্পার্ড কোচ থাকা কালে ১৯ জানুয়ারি লেস্টার সিটির বিপক্ষে হেরেছিল চেলসি। এরপর টুখেল দায়িত্ব নেন। তার ছোঁয়ায় বদলে যায় নীল জার্সিধারীরা।

[৫] ২৮ ম্যাচে ১৪ জয় ও আট ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে এভারটন। চেলসির সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে। আর তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে লেস্টার সিটি। - গোলডটকম / দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়