শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাডভোকেট এলিনা খান: এদেশে নারীরা স্বাধীন হতে পেরেছে কোন মানদণ্ডে?

অ্যাডভোকেট এলিনা খান: স্বাধীনতার ৫০ বছরে নারীরা এখনো স্বাধীন হতে পারেনি। নারী স্বাধীনতার মুখ দেখতে পায়নি। কিছু নারী হয়তো তাদের অধিকার পাচ্ছেন, কিন্তু আমাদের দেশের প্রান্তিক নারীরা এখনো নির্বিচারে বিভিন্নভাবে সামাজিক বা পারিবারিকভাবে নির্যাতিত হচ্ছে ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে। নারী বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হচ্ছে, রাস্তা-ঘাটে পুরুষের লালসার শিকার হচ্ছে, ইভটিজিংয়ের শিকার হচ্ছে। নারীরা রাস্তায় একা চলতে ভয় পাচ্ছে। নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েও বলতে ভয় পাচ্ছে আমাদের সমাজে।

নারীরা পেশাগত জায়গায়ও কখনো কখনো পুরুষ দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। নারীরা পারিবারিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। নারীদের পণ্য হিসেবে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে মানসিকভাবে। নারীর পূর্ণ অধিকার দিতে পুরুষের মানসিক চিন্তার জগৎ খুবই সংকীর্ণ। নারী স্বামীর কাছে যৌতুকের জন্য দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে। এইদেশে তাহলে নারীরা স্বাধীন হতে পেরেছে কোন মানদণ্ডে?

নারীরা স্বাধীনতার স্বাদ পাবে কীভাবে? নারীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। কিন্তু তারা অর্থনীতির দিক থেকে স্বাধীন নয়। তারা তাদের অর্জিত অর্থ নিজ স্বাধীনতায় খরচ করতে বাধা পায়। নারীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে, তাদের অংশগ্রহণ বাড়ছে। শিক্ষার ক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। তাদের আরও সুযোগ করে দেওয়া দরকার। নারীরা সোচ্চার হচ্ছে তাদের পূর্ণ অধিকার আদায়ে। তাদের সেই অধিকার দেওয়া ও নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। নারীরা চাইলেই নারীদের বিধান করতে পারবে না। তাই নারী অগ্রগতির জন্য পুরুষের মানসিকতা পরিবর্তন ও সহযোগিতার প্রয়োজন।

পরিচিতি : মানবাধিকারকর্মী এবং আইনজীবী। সাক্ষাৎকারের নিয়েছেন মাসুদ হাসান

  • সর্বশেষ