শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৩:৩৬ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ আটক ২

সুজন কৈরী: [২] রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে চালের ট্রাকে লুকিয়ে আনা অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-২। আটকরা হলেন- আনোয়ার (২২) ও শ্রী কান্তি ভিশন (৩০)। তাদের কাছ থেকে অর্ধকোটি টাকা মূল্যের আধা কেজি হেরোইন এবং চালের বস্তা ভর্তি ১টি ট্রাক জব্দ করা হয়েছে।

[৩] র‌্যাব-২ জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে সাভার হয়ে ঢাকায় আসার তথ্যে সোমবার দুপুরে মোহাম্মদপুরের কৃষিমার্কেট এলাকায় চেকপোষ্ট বসায় ব্যাটালিয়নের একটি দল। এ সময় আন্তঃজেলা মাদক কারবারি চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়।

[৪] জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসেন। পরে বিভিন্ন মাদক কারবারিদের কাছে হস্তান্তর করেন। আইনশৃঙ্খল বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক বহনে পণ্যবাহী গাড়ী ব্যবহারের কৌশল অবলম্বন করে থাকেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়