শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০২:৪৪ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাদের মির্জা সমর্থক কতৃক উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত লাঞ্ছিত

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের উত্তেজনা। সোমবার(৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় নতুন দলীয় কার্যলয়ে অবস্থান নিলে মেয়র কাদের মির্জা সমর্থিতরা বীরমুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

[৩] এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত খাঁনের পাঞ্জাবী ছিড়ে ফেলা হয় বলে জানা যায়।

[৪] এদিকে এঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে মুহুর্তে উত্তেজনা সৃষ্টি হয়।দুপক্ষের সমর্থকরা বসুরহাট বাজারের বিভিন্ন পাশে অবস্থান নিতে দেখা যায়।

[৫] এবিষয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি খিজির হায়াত খাঁনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায় নি।

[৬] এঘটনার পরপরই সেতুমন্ত্রীর ভাগ্নে সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান মঞ্জু ফেসবুক লাইভে এসে ঘটনা নিশ্চিত করে জানান, ওবায়দুল কাদের এমপি মহোদয়ের নির্দেশে নতুন দলীয় কার্যলয়ের কার্যক্রম চালাতে আসলে আবদুল কাদের মির্জা, শাহাদাত হোসেন ও সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে এবং ভাঙ্গচুর করে।

[৭] এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁনের গায়ে হাত দেয়া হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়