শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশী কোম্পানীর আগ্রাসন, কুষ্টিয়ায় তামাক চাষীদের অনশন

আব্দুম মুনিব : [২] বিদেশী কোম্পানীর আগ্রাসন থেকে তামাক শিল্প মুক্ত করা ও ন্যায্য মূল্যের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন জেলার তামাক চাষীরা।

[৩] সোমবার সকাল ১১ টায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচীতে যোগ দেন শত শত তামাকচাষী। এ কর্মসূচী চলে বিকেল ৪ টা পর্যন্ত।

[৪] অনশনে অংশ নেওয়া তামাক চাষীরা জানান, আগে ২৫-৩০টি দেশীয় কোম্পানী তাদের কাছ থেকে তামাক ক্রয় করত। এতে উৎপাদিত তামাকের ন্যায্য মূল্য আদায়ে দরকষাকষির সুযোগ ছিলো কৃষকদের। কিন্তু দুটি বিদেশী কোম্পানীর আগ্রাসনে টিকতে না পেরে অধিকাংশ দেশীয় কোম্পানী পুঁজি হারিয়ে বাজার ছেড়েছে। এই সুযোগে বিদেশী কোম্পানীগুলো ইচ্ছে মত দামে তামাক ক্রয় করছে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তামাকচাষীরা।

[৫] যেহেতু বর্তমান সরকারের মিশন ভিশনে বলা হচ্ছে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই বাংলার কৃষক কুষ্টিয়া জেলার তামাক চাষীরা তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়