শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘায় নতুন ইউএনও’র সাথে আরআরইউ প্রতিনিধি দলের মতবিনিময়

আতাহার আলী : [২] রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) বাঘা উপজেলা শাখার নির্বাহী পরিষদের একটি প্রতিনিধি দল।

[৩] রিপোর্টার্স ইউনিটির বাঘা উপজেলা শাখার সভাপতি আতাহার আলীর নেতৃত্বে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ সোমবার দুপুরে উপজেলা সভা কক্ষে এই সাক্ষাত ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বাঘার নতুন ইউএনও পাপিয়া সুলতানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

[৪] রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) যুগ্ম সম্পাদক আসলাম আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আরআরইউ’র বাঘা উপজেলা শাখার সহসভাপতি শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহানুর আলম বাবু, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম, সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক, দফতর সম্পাদক আব্দুল কাদের নাহিদ, অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য মিজানুর রহমান প্রমুখ।

[৫] এসময় ইউএনও পাপিয়া সুলতানা বলেন, আমি যে সুনাম নিয়ে এখানে এসেছি বিদায়কালেও যেনো এর চেয়ে আরো বেশি সুনাম অর্জন করে যেতে পারি। তিনি দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবাগত ইউএনও এবং সাংবাদিক নেতৃবৃন্দ পরষ্পরকে সহযোগিতার আশ্বাস দেন।

  • সর্বশেষ