শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

মঈন উদ্দীন: [২] মহানগরীর উপকন্ঠে পবার ভালাম ও ভবানিপুর, কাটাখালি থানাধীন কুখুন্ডি এলাকায় ৪/৫ টি ইটভাটা ও হরিয়ান রাস্তার পাশের একটি ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

[৩] পবা উপজেলার ভবানিপুর এলাকায় বিএএম ব্রিকস্ নামের একটি ইট ভাটা আবাসিক ও বাগান এলাকার পাশে কৃষি জমিতে গড়ে উঠেছে। এই ভাটায় তিন বছর যাবত কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ভাটামালিক প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাকে কিছু বলতে সাহস পাননা। অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না প্রশাসন। পরিবেশ রক্ষায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরী হয়ে পড়েছে বলে মনে করেন সচেতন মহল। অথচ আবাসিক এলাকা ও বাগানের পাশে কৃষি জমি নষ্ট করে ইটভাটা তৈরি করতে নিষেধ রয়েছে। তাছাড়া ভাটায় কাঠ না পুড়িয়ে কয়লা পোড়ানোর কথা বলা হয়েছে। এসব নিয়ম অমান্যকারিদের বিরুদ্ধে ইতিপূর্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৪] এলাকাবাসী বলেন, এই এলাকায় কৃষি জমি ও বাগানগুলোর পাশেই কয়েকটি ইটভাটা গড়ে উঠায় জমিতে ফসল কমে গেছে ও বাগানগুলোতে তেমন ফল ধরেনা। ফলে তাদের বাধ্য হয়ে বাগানগুলো কেটে ফেলতে হচ্ছে। ভাটা বন্ধ হলে তাদের বাগানগুলো বেচেঁ যেত। জমিগুলোও আবার ভরে উঠতো সোনালী ফসলে।

[৫] এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর (ডিডি) মাহমুদা পারভিন জানান, আমার নিকট সুনির্দিষ্ট নাম ঠিকানাসহ অভিযোগ দিলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়