শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৮:৫২ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক মানিকের বদলে অন্য মানিক কারাগারে থাকার অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

নূর মোহাম্মদ : [২] প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত শেষ করে আগামী ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

[৩] পাশাপাশি মানিক হাওলাদারকে গ্রেফতার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী আদেশ ও শুনানির জন্যে আগামী ১২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

[৪] মাদক মামলায় চার বছরের দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মানিক মিয়া। আর গ্রেফতার হয়ে জেল খাটছেন মানিক হাওলাদার।

[৫] নামের ‘মানিক’ অংশের মিল থাকায় মাদক মামলায় একজনের স্থলে আরেকজন জেল খাটছেন- এমন অভিযোগ এনে মানিক হাওলাদারের স্ত্রী হাইকোর্টে আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়