শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৬:২২ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ যুব ক্রিকেট দলের ভারত সফর পেছালো

স্পোর্টস ডেস্ক : [২] আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ৫দিন পিছিয়ে আগামী ১৫ মার্চ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। যদিও একই মাসের ১০ তারিখ ভারতে যাওয়ার কথা ছিল টাইগার যুবাদার। কিন্তু করোনা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট নিয়ম-কানুনের কারণে আফগানিস্তান দলের ভারতে পৌছাতে কিছুদিন দেরি হবে।

[৩] যে কারণে আগের নির্ধারিত তারিখের থেকে ৫ দিন পরে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে আকবর আলি- শরিফুল ইসলামদের উত্তরসূরীরা। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের নয়ডায়। যা আফগানিস্তানের ঘরের মাঠ হিসেবে বিবেচিত হবে। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।

[৩] গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সিরিজটি আফগানিস্তানের হোম ভেন্যু ভারতের নয়ডায় হলেও যাবতীয় নিয়মকানুন মেনেই সেখানে যেতে হচ্ছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। এই কারণে তাদের পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে। আমরা আশা করছি, ১৫ তারিখে সিরিজ খেলতে ভারতে যেতে পারবো।[৪] আফগানিস্তান যুব দলের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ ছাড়াও একটি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ যুব দল। আর এই সিরিজ দিয়েই শুরু হবে টাইগার যুবদের বিশ্বকাপ মিশন। ২০২২ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হবে এবারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

[৫] ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে আকবরা দেশে-বিদেশে মিলিয়ে মোট ৩৬টি ম্যাচ খেলছিল, যার ফল বিশ্বকাপের শিরোপা। এবারের দলটির জন্য তাই অন্তত ৩০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। যার দরুণ দেশের মাটিতে পাকিস্তান এবং এ বছরের মাঝামাঝি ইংল্যান্ড যাবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়