শিরোনাম
◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ বছরই কিশোর তরুণদের করোনা টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র

সালেহ্ বিপ্লব: [২] দেশটির সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. এন্থনি ফাউচি বলেছেন, আগামী নভেম্বর মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে হাইস্কুলের ছেলেমেয়েদের করোনার টিকা দেয়া সম্পন্ন হবে। এরপর নিচের ক্লাসের শিক্ষার্থীদের টিকাদানা শুরু হবে, শেষ হবে আগামী বছরের প্রথম দিকে। রয়টার্স

[৩] ফাউচি বলেন, আমরা সঠিক পথেই চলছি। তবে ভাইরাস আমাদের আরও কিছুদিন ব্যস্ত রাখবে। আমাদের লক্ষ্য মৃত্যুর হার কমিয়ে আনা। তাহলে মহামারিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা অনেক সহজ হয়ে যাবে। সিবিএস

[৪] করোনার নতুন প্রজাতির কথা স্মরণ করিয়ে দিয়ে ফাউচি বলেন, অবশ্যই মাস্ক পরতে হবে। হাত ধোয়া, শারীরিক দূরত্ব এবং প্রতিরোধক অন্যান্য নিয়ম মেনে চলতে হবে। ইয়ন

[৫] যুক্তরাষ্ট্র এখন দিনে ২১ লাখ মানুষকে টিকা দিচ্ছে।

 

  • সর্বশেষ