শিরোনাম
◈ এবার সিলেটেও ‘হানিট্র্যাপ’, উলঙ্গ মহিলার সঙ্গে ছবি ও ভিডিও ধারণ ◈ শিক্ষকদের ন্যূনতম দক্ষতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ায় সবার পেছনে বাংলাদেশ! ◈ আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ চুক্তিহীন শেষ ‘ইসলামাবাদ টকস’: ইরানের শর্ত না মানায় হতাশ যুক্তরাষ্ট্র ◈ ঢাকাসহ চার সিটিতে আজ থেকে হাম–রুবেলা টিকাদান শুরু ◈ দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বৈঠকে অগ্রগতির ইঙ্গিত ◈ বিসিবির শর্তে আটকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা ◈ অর্থনৈতিক চাপে পাকিস্তান, সহায়তার হাত বাড়াল সৌদি আরব ◈ ইরানের জব্দকৃত সম্পদ ফেরাতে সম্মত যুক্তরাষ্ট্র, কূটনীতিতে নতুন মোড় ◈ উত্তেজনার মধ্যেই হরমুজ অতিক্রম মার্কিন নৌবহরের, চীনকে ঘিরে নতুন আশঙ্কা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ: জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট: কথা বলতে না দেয়া, গণতন্ত্র নিয়ে সমালোচনা করতে না দেয়া ৭ মার্চের চেতনা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত রোববার সন্ধ্যায় রাজধানীর পল্টনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, ঢাকার শাসন ইসলামাবাদের শাসনের চেয়ে খারাপ হয়ে গেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে।

এছাড়া লেখক মুশতাক না মরলে কার্টুনিস্ট কিশোর মুক্তি পেত না বলেও মন্তব্য করেন তিনি।

জাফরুল্লাহ আরও বলেন, জামায়াতে ইসলামের পূর্বপুরুষরা অপরাধ করে থাকলেও বর্তমান তরুণরা কোনো অপরাধ করেনি। অন্যান্য ইসলামিক দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতে ইসলামেরও আছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর চৌকস অফিসারদের হত্যা করা হয়েছিল। গণমাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা। ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে দেশ। তরুণ প্রজন্ম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা। - সময় নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়