শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৭:৫৬ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসকাওয়াত আহসান: সহি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফজিলত

মাসকাওয়াত আহসান: এক ভদ্রলোক খুব পরিশ্রান্ত হয়ে অ্যামাজনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারী অ্যালেক্সাকে বলে, অ্যালেক্সা , আমার একটু আনন্দ পেতে ইচ্ছা করছে যে! অনেক কর্মক্লান্ত আমি প্রিয়।

অ্যালেক্সা উত্তর দেয়, নিশ্চই; কোন অসুবিধা নেই প্রিয়। আমি তোমার ঘরের আলো কমিয়ে দিচ্ছি; তোমার এসি ২২ ডিগ্রি সেলসিয়াসে থিতু করে দিচ্ছি।আমি তোমার জন্য তোমার প্রিয় থাই-মাসাজ বিনোদিনীকে জানিয়েছি। তার উবার স্টেটাসে দেখছি; মাত্র ১২ মিনিটে পৌঁছে যাবে সে এখানে।

আমি তোমার ক্রেডিট কার্ড থেকে তাকে সম্মানি দেবার ব্যাপারটা ঠিক করে দিয়েছি; এখন থেকে মাত্র দুই ঘন্টা পর তার একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে।

আমি তোমার স্ত্রীর জিপিএস চেক করেছি; সে শহর থেকে একটু বাইরে একটা মলে শপিং-এ ব্যস্ত। তার কেনাকাটার ডিজিটাল ফর্দ আমার ডিস্কেও আছে; কমপক্ষে দুইঘন্টা সময় লাগবে তার কেনাকাটা শেষ করতে। তাছাড়া গুগল ম্যাপের ট্রাফিক বিশ্লেষণে দেখছি; আরো একঘন্টার বেশি সময় লাগবে বাসায় পৌঁছাতে। সুতরাং ফুরফুরে মনে সময়টাকে উপভোগ করো, আনন্দম।

একেই বলে সহি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফজিলত।

ওদিকে ভদ্রলোকের স্ত্রী অ্যালেক্সাকে জিজ্ঞেস করে, ঠিক মতো আনন্দযজ্ঞ আয়োজন করেছো তো?
অ্যালেক্সা উত্তর দেয়, অবশ্যই। সে ভাবছে তোমার বাসায় ফিরতে তিনঘন্টা সময় লাগবে। তুমি যদি একটা উবার নাও; মাত্র ৪৫ মিনিটে অকুস্থলে পৌঁছে যাবে। আমি চারটা ক্যামেরায় পুরো আনন্দযজ্ঞ রেকর্ড করছি; তোমাকে শুধু এ কক্ষে প্রবেশ করে তাকে হাতে নাতে ধরতে হবে।

আর শোনো, আমি তোমার বিবাহ বিচ্ছেদের কাগজপত্র প্রিন্ট করে প্রস্তুত রেখেছি। তোমার আইনজীবীকে জানানো হয়েছে, মামলার নথির খসড়া প্রস্তুত হয়ে যাবে আগামীকাল নাগাদ। ১ কোটি টাকা ক্ষতিপূরণ আর প্রতিমাসে দুই লাখ টাকা বিচ্ছেদ ভাতা নির্ধারণ করা হয়েছে।

সব প্রস্তুত; তোমার উবার শপিং মলের বাইরে অপেক্ষা করছে।

এইটাকে বলে সহি কাউন্টার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।হোক সে আর্টিফিশিয়াল; কিন্তু মনে রাখা দরকার; অ্যালেক্সা শেষ পর্যন্ত একজন নারী।
(বিদেশি গল্প অবলম্বনে)

  • সর্বশেষ