শিরোনাম
◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫ ◈ ঈদে জাতীয় ঈদগাহে থাকছেন তারেক রহমান, নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন মন্ত্রীরা ◈ স্পেন-ফ্রান্স-যুক্তরাজ্যে অস্বাভাবিক গরম, সতর্কতা জারি! ◈ ‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে’, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৭:০৭ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইজারল্যান্ডে নিষিদ্ধ হলো বোরকা-নিকাব

আখিরুজ্জামান সোহান: [২] অবশেষে গণভোটের মাধ্যমে সুইজারল্যান্ডে জনসম্মুখে বোরকা - নিকাব পরিধান নিষিদ্ধ করা হলো।

[৩] রবিবার অনুষ্ঠিত গনভোটের সরকারী ফলাফল অনুযায়ী দেশটিতে ৫১.২ শতাংশ মানুষ মনে করে বোরকা জনসম্মুখে নিষিদ্ধ হওয়া প্রয়োজন অপরপক্ষে বোরকার পক্ষে ভোট দিয়েছেন ৪৮.৮ শতাংশ।

[৪] প্রথমেই দেশটিতে বোরকা নিষিদ্ধের প্রস্তাবটি "চরমপন্থা বন্ধ করুন" নামে স্লোগানের মাধ্যমে সামনে নিয়ে আসে ডানপন্থী সুইস পিপলস পার্টি (এসভিপি) । এরপরেই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা ছাপিয়ে শেষ পর্যন্ত বিষয়টি সমাধানে রোববার গণভোটের আয়োজন করে দেশটির সরকার।

[৫] এদিকে দেশটির শীর্ষস্থানীয় সুইস ইসলামিক গ্রুপের বিবৃতিতে বলা হযেছে, এটি মুসলমানদের জন্য "একটি কালো দিন", কোনভাবেই ব্যাক্তিস্বার্থ বিরোধী এধরনের ইসলাম বিদ্বেষমূলক সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।

[৬] তারা আরো বলেন,এই সিদ্ধান্তের মাধ্যমে সুইজারল্যান্ডে আইনি বৈষম্যের নীতি সুস্পষ্টভাবে প্রমাণিত হলো পাশাপাশি মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সুইচ সরকারের উদাসিনতারও প্রমাণ মিললো ,"

[৭] দেশটির সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা এবং নিকাব নিষিদ্ধের ব্যাপারে তারা উচ্চ আদালতে চ্যালেন্জ জানাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়