শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

[৩] রোববার সকালে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

[৪] সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, অধ্যক্ষ মমিনুল ইসলাম প্রধান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলা তিতাস ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ। উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শেষে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ