শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৫:৫৯ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওবায়দুল কাদের আজকে দিশেহারা: কাদের মির্জা

মাহবুবুর রহমান : [২] বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব আজকে দিশেহারা। কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে উস্কানিতে ও মদদে আজকে এখানে তারা সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।

[৩] রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্তরে অগ্নিঝরা ৭মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি আরো বলেন, আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ।এটাকে উনি বরদাস্ত করতেছেন না। আমিতো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচনও করতেছি, সবকিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারবো না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজকে আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়