শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৬:০৪ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার কলাতলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

ফরিদুল মোস্তফা খান: কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোডে চট্টগ্রামের দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাক চাপায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এতে একটি সিএনজি ধুমড়ে মুছড়ে গেছে।

শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে দু্ইজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রাকের নীচে চাপা পড়া অবস্থা থেকে আরো দুইজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা হরা হচ্ছে। হতাহতের কারো পরিচয় পাওয়া যায়নি। তবে, আহতদের মধ্যে একজন নারীও রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

শনিবার (৬ মার্চ) রাত সোয়া ১১ টায় এই শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

উদ্ধার কাজে সহায়তা করছে পুলিশসহ স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি জেলা ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, মারুফ আদনানের নেতৃত্বে একটি টিম উদ্ধার কাজে অংশ গ্রহণ করেছে।

খবর পেয়ে এমপি আশেক উল্লাহ রফিক, মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ট্রাকটি ব্রেকফেইল করে একটি সিএনজিকে ধাক্কা দেয়। তাতে ট্রাক চাপায় একজন মারা গেছে। আরো ৪ জনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সোলতান ঘটনাস্থল থেকে সিবিএনকে জানিয়েছেন, সড়ক আইন না মেনে বেপরোয়া ট্রাক চালনার কারণে মর্মান্তির সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া দরকার।

জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মারুফ ফুটপাথ দখল করে আদনান অবৈধ পার্কিং, অনিয়ন্ত্রিত যানজট ও সড়ক আইন না মানার জন্য বারবার এমন ঘটনা ঘটছে বলে মনে করেন। সম্পাদনা: আতাউর অপু

  • সর্বশেষ
  • জনপ্রিয়