শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০২:১০ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার দ্বিতীয় ডোজ না নেওয়ায় ফাইজারের সিইও’র ইসরায়েল সফর বাতিল

রাশিদুল ইসলাম : [১] ইসরায়েল সফর নিজেই বাতিল করে দিলেন অ্যালবার্ট বোরলা। কারণ তিনি এখনো কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি নেননি। জেরুজালেম পোস্ট/এনওয়ানটু

[৩] অ্যালবার্ট বোরলা বলেন বয়সের কারণে নির্ধারিত সময় এলে সাধারণ বিধি মেনে তিনি দ্বিতীয় ডোজটি নেবেন। এখন তার ইসরায়েল সফর বিলম্ব হলে দেশটিতে ফাইজারের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি পিছিয়ে যেতে পারে এবং দেশটির নির্বাচনে তা ইস্যু হয়ে দাঁড়াতে পারে।

[৪] তবে ফাইজারের মুখপাত্র বলেছেন তার কোম্পানির কর্তাব্যক্তিরা ইসরায়েলে কোভিড মোকাবেলায় নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলার জন্যে খুবই আগ্রহী।

[৫] এর আগে এনবিসি’কে দেওয়া সাক্ষাতকারে অ্যালবার্ট বোরলা বলেন ইসরায়েলে কেবল তার কোম্পানির ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং দেশটিকে তিনি ‘বিশ্বের ল্যাব’ হিসেবে অভিহিত করেন।

[৬] কেউ দুই ডোজ টিকা নেওয়ার পরও কোভিডে আক্রান্ত হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে অ্যালবার্ট বোরলা বলেন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। ইসরায়েল থেকে এব্যাপারে সঠিক তথ্য পাব বলে মনে করছি। এবং তা যাচাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়