শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৭:২২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ শ্রমিক আটক

ডেস্ক নিউজ: রাজধানী কুয়ালালামপুরের পুডুর একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২০৫ জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং নেপালের নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে এবং বেশির ভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় শুক্রবার (৫ মার্চ) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামিদি আদম। সময় টিভি

অভিযানের বিষয়ে তিনি জানান, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের অনেকের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও ছিল না।

কুয়ালালামপুর সিটি হলের (ডিবিকেএল) শ্রম বিভাগের কর্মকর্তা এবং ১৮ জন প্রয়োগকারী কর্মচারীর সহযোগিতায় বিভাগের ৯২ জন কর্মকর্তা ও কর্মচারী এই অভিযান পরিচালনা করেন।

অ্যাপার্টমেন্টে বসবাসরত ৪২৫ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তার মধ্যে ২০৩ জন পুরুষ ও দুই মহিলার কাজের কোনও নথি না রাখার জন্যও তাদের আটক করা হয়।

রাতে ইকসোরা অ্যাপার্টমেন্টে অভিযান শেষে তিনি সাংবাদিকদের বলেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ১৫ (১) (সি) এবং ৬ (১) (সি) এর আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়