শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৪৫ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতি বছরে ১০০ কোটি টন খাবার নষ্ট হচ্ছে: জাতিসংঘ

দেবদুলাল মুন্না:[২] জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সারাবিশ্বে বেশিরভাগ বাড়িতে একজন ব্যক্তির বছরে খাবার অপচয়ের পরিমাণ গড়ে ৭৪ কেজি। যুক্তরাজ্যের প্রতিটি বাড়িতে অপচয় করা হয় প্রতি সপ্তাহে একটি পরিবারের আট বেলার খাবার। মোট খাবার অপচয়ের ১৭ শতাংশ হয় রেস্তোরাঁ ও দোকানে। কিছু খাবার নষ্ট হয় কারখানা ও সাপ্লাই চেইনে। এর অর্থ হলো মোট খাবারের এক-তৃতীয়াংশ কখনও খাওয়াই হয় না। খবর দ্য গার্ডিয়ানের।

[৩] জাতিসংঘ বলছে, ধারণার চেয়ে প্রায় দ্বিগুণ খাবার অপচয় হচ্ছে। এখন পর্যন্ত এটিই সংস্থাটির সবচেয়ে বিস্তৃত পর্যালোচনা। প্রতিবেদনে বলা হয়, খাবার অপচয়ের ফলে কয়েকশ কোটি ক্ষুধার্ত বা স্বাস্থ্যসম্মত খাবার না পাওয়া মানুষদের সহযোগিতার উদ্যোগকে ব্যাহত করে। শুধু তাই নয়, এতে পরিবেশের ক্ষতিও হয়। নষ্ট খাবার কার্বন নির্গমনে ভূমিকা রাখে।

[৪] খাবারের অপচয় বেশি হচ্ছো ধনী দেশগুলোতে। উল্টোদিকে দরিদ্র দেশগুলোর মানুষ খাবার থেকে বঞ্চিত হচ্ছে। তবে দরিদ্র দেশগুলোর ধনীদের অবস্থা আতঙ্কজনক। তারা প্রতিদিনই যেটুকু খাবার কিনেন সেটার সদ্বব্যহার করেন না। খাবার অপচয় করেন। যে খাবার অপচয় করতেন সেটা যদি না করতেন তবে দরিদ্র মানুষরা খাবার খেতে পারতো। গবেষকরা মনে করেন, খাবারের অপচয় না হলে ও যেখানে সেখানে ফেলে রাখা না হলে জলবায়ুরও উন্নতি হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়