শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িয়ে পাওয়া তিমির বমি পেয়ে কোটিপতি

হ্যাপি আক্তার: [২] হঠাৎ বড়লোক! সমুদ্রের ধারে কুড়িয়ে পেলেন কোটি কোটি টাকার তিমির বমি। তিমির বমিকে কোটি টাকার পদার্থ হিসেবে বিবেচ্য পৃথিবীকে। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে এরকমই বিরাটাকার তিমির বমি খুঁজে পেলেন ৪৯ বছর বয়সী এক থাই মহিলা। যার দাম  ২৬০৯৪৭.০৭ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি  রুপি বেশি। 

[৩] প্রবল ঝড় বৃষ্টির পর সমুদ্রের ধারে দামি সামুদ্রিক ধাতু খোঁজ পাওয়া যায় বেশ কিছু এলাকায়। দক্ষিণ থাইল্যান্ডে ঝড় বৃষ্টির পর সমুদ্রের ধারে হাঁটতে গিয়েছিলেন সিরিপর্ণ নিয়াম্রিন নামের এক মহিলা। হঠাৎই তিনি আঁশটে গন্ধ পান। কাছে গিয়ে দেখেন সাদা পাথরের মতো একটা বিরাট  কী পড়ে রয়েছে, যা থেকেই ওই আঁশটে গন্ধ আসছে। তিনি বাড়ি নিয়ে আসেন সেটি।

  
[৪] এরপর পাড়া প্রতিবেশী এবং আরও বেশ কিছুজনের সঙ্গে আলাপ আলোচনা করে জানতে পারেন এটি তিমির বমি।    

[৫] যার ভালো নাম  অ্যামবারগ্রিস (Ambergris)।  এর সাইজ, ১২ ইঞ্চি পুরু এবং ২৪ ইঞ্চি লম্বা।

  

[৬] প্রসঙ্গত, ‘তিমির বমি’ বা এই অ্যামবারগ্রিসকে বলা হয় ভাসমান সোনা। সমুদ্রের গুপ্তধন বলে মনে  করেন অনেকে। আন্তর্জাতিক বাজারে এই অ্যামবারগ্রিসের দাম অনেক। যেখান থেকে তৈরি হয় সুগন্ধী।  জিনিউজ২৪

  

  • সর্বশেষ
  • জনপ্রিয়