শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৪:৪৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৪:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ডেস্ক রিপোর্ট: দুর্গাপুরে বিলুপ্ত প্রজাতির একটি বণ্যপ্রাণীকে উদ্ধার করেছে স্থানীয় এক যুবক। ধারণা করা হচ্ছে এটি একটি লজ্জাবতী বানর।শুক্রবার দুপুরে এলাকায় এমন একটি প্রাণী পাওয়া গেছে জানাজানি হলে প্রশাসন এটিকে উদ্ধার করে রাতে অবমুক্ত করার নির্দেশ দেয়।

এর আগে, শুক্রবার ভোররাতে সোমেশ্বরী নদীর বালুচর থেকে মিঠুন মিয়া নামের এক গাড়িচালক এটিকে নিয়ে আসেন। পরে উদ্ধার করা প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে অনেকেই তার বাড়িতে প্রাণী থেকে দেখতে ভিড় জমায়।শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মী বিষয়টি প্রশাসনকে জানালে বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশ গিয়ে ওই যুবকের বাড়ি থেকে প্রাণী উদ্ধার করে।

সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান প্রাণীটিকে উপজেলা বন বিভাগ ও প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে অবমুক্ত করা জন্য হস্তান্তর করে। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘন জঙ্গলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।উপজেলা প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসক ডাক্তার মো. মাহবুবুর রহমান জানান, প্রাণীটি সুস্থ রয়েছে। খাদ্যের খোঁজে হয়তো বন-জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। স্বাভাবিক জীবনে ফিরে যাবে বলেও মনে করেন তিনি। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ