শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৪:১৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে স্পিড ব্রেকার কাড়ল শিক্ষিকার প্রাণ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন রাস্তায় যেখানে সেখানে অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার দেওয়ায় এবং স্পিড ব্রেকারে রং বা চিহ্ন না থাকায় দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা।স্পিড ব্রেকারের কারণে দুঘটনায় আহত হওয়ার পর  আজ শনিবার (৬ মার্চ) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেহেনা বেগম (৩৮) নামের এক স্কুল শিক্ষিকা।

স্পিড ব্রেকার দেখতে না পারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারান তিনি।নিহত রেহানা বেগম হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী এবং উপজেলার  বিশাপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষিকা স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রেহেনা বেগম।

পথে চণ্ডিপুর ডলি মেমোরিয়াল স্কুলের সামনের সড়কে থাকা  স্পিড ব্রেকারে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় তাঁকে রংপুরে পাঠানো হয়।রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে থাকা অবস্থায় আজ শনিবার ভোররাতে মারা যান তিনি। কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়