শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপমা দাশ: সমাজ ও মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে কজন?

উপমা দাশ: যতোক্ষণ না নারী-পুরুষ বৈষম্য, নারীর প্রতি হওয়া অন্যায় চোখে না পরে ততোক্ষণ পর্যন্ত নারীবাদ বা পুরুষতন্ত্র এই সমস্ত টার্ম অপ্রাসঙ্গিক। কিন্তু বাংলাদেশের সমাজে  #সাধু, #কাঠমোল্লা, #নাস্তিক সবাই সমানতালে এতোটাই প্রখর নারীবিদ্বষী যে এই সমস্ত টার্মই বারবার ওঠে আসে। আপনাদের এই নারীবিদ্বষী মনোভাবের অহরহ উদাহরণ সচরাচরই চোখে পরে। আপনাদের এসব নারীবিদ্বেষী বৈশিষ্ট্য নিজেরাই আচরণ, পোস্ট এবং আপনাদের মন্তব্যের মাধ্যমে প্রকাশ করেন। ইগনোর করতে গিয়েও পারি না। কাঠমোল্লাদের কথা না হয় বাদ দিলাম আজকে। কিন্তু  আপনারা যারা প্রতিদিন ফেসবুকে এসে নারীবাদ, নারীমুক্তি ইত্যাদির বড় বড় আলাপ দেন তারা কিন্তু কাঠমোল্লাদের চেয়ে কোনো অংশে কম যান না।

আপনাদের রন্ধ্রে রন্ধ্রে যে পুরুষতন্ত্রের শিক্ষা বর্তমান তা যতো বড় ফেবু সেলেব তথাকথিত মুক্তমনা হয়ে যান না কেন সে শিক্ষা কোনো এক সময় আপনাদের মুক্তমনা চরিত্রকেও ছাপিয়ে যায়। (Exceptionnel is always there)। দুঃখের কথা  নারী সংক্রান্ত কে নো ঘটনা আসলেই নিজের সেই জিনগত বৈশিষ্ট্যেকে আপনারা আর লুকিয়ে রাখতে পারেন না। দিনশেষে আপনারা সবাই আপনাদের ঐতিহ্যে ফিরে আসেন। এমন একটি ঘটনার উদাহরণ হলো: #সুপ্রভাতথসুইট আপু আর #রবিউলের প্রেমের সম্পর্ক।

তাদের বিচ্ছেদের পর রবিউল সুইট আপুর বিরুদ্ধে ক্রমাগত নোংরা অভিযোগ গেয়ে যাচ্ছে। এমনকি উনার ছবি নোংরাভাবে এডিট করে সে উনাকে পতিতা বলে প্রমাণ করার চেষ্টা করছে। মুক্তমনা কমিউনিটিতে সম্পর্কের অবসান হলে এরকম প্রকাশ্যে একটা নারীর দিকে যখন জঘন্য ভাবে কাঁদা ছুঁড়ে দেয়া হয় এবং মৌনতা অবলম্বন করে বাকিরা দেখতে থাকেন, পারলে সেখানে বলতে থাকেন মেয়েটাই নষ্ট ছিলো, তাহলে আপনাদের সঙ্গে কাঠমোল্লাদের আর পার্থক্য কোথায় থাকলো?

প্রেমের সম্পর্ক অবসানের পর কেবল মেয়েটির অন্তরঙ্গ বিষয়গুলোই হয়ে ওঠে পুরুষের হাতিয়ার। প্রেম করলো দুজন আর ইচ্ছাকৃত পতিতা সাজানো হলো মেয়েকে এবং বিভিন্ন মন্তব্যে অথবা মৌন থেকে তাতে সাপোর্ট দিলো তথাকথিত নারীবাদী, মুক্তমনাদের দল। অথচ মুক্তমনারা ভালো করেই জানেন, বুঝেন বাংলাদেশের সমাজে মেয়েরা কতো নাজুক অবস্থানে আছে। তারপরও কাঁদা ছোড়াছুড়ি থামে না, এবং সেটাকে দ্বায়িত্ব নিয়ে থামানোর এতোটুকু চেষ্টাও বোধহয় কেউ করেন না। এমনকি মানসিক সাপোর্ট দেওয়ারও চেষ্টা করা হয় না। এখানেও সবার কেবল নেম ফেম কাম্য। তার চেয়ে হয়তো বেশি কাজ করে ফেসবুক এডিকশন। সমাজ ও মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে কজন? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়