শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫৪ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় প্রকাশনা উৎসব ও বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মোহাম্মদ ইউনুস আলী: মাগুরায় স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে আজ শুক্রবার (৫ মার্চ) মমতাজ বেগম রচিত অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত ইচ্ছেঘুড়ি নামের একটি শিশু সাহিত্য ও নিগড় নামে একটি উপন্যাসের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলার জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু এবং অন্বেষা প্রকাশনের সত্ত্বাধিকারী মোঃ শাহাদৎ হোসেন।

অন্যান্যের মধ্যে মাগুরা জেলায় কর্মরত সাংবাদিক এবং কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে 'নিগড়' উপন্যাসের নায়ক-নায়িকার চরিত্রের উপর একটি চমৎকার বিতর্ক অনুষ্ঠান উপস্থাপন করেন আদর্শ বিতর্ক সংঘ।

অনুষ্ঠানে বক্তাগণ বই পড়ার প্রয়োজনীয়তা উপর গুরুত্ব আরোপ করেন। আগামী ৭ই মার্চ থেকে মাগুরা জেলার আতরআলী পাঠাগারে ৭ দিনব্যাপী বইমেলায় বই দুইটি ২৫ শতাংশ ছাড়ে সাহিত্য সংগঠন সপ্তকের স্টলে পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়