শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলার মাঠেই জানা গেল আয়ারল্যান্ডে ক্রিকেটার করোনা পজিটিভ, আতঙ্গে বন্ধ হলো ম্যাচ

রাহুল রাজ: [২] আয়ারল্যান্ড উলভস দলের বাংলাদেশ সফরে ঘটে গেল অবাক করার মতো ঘটনা। ম্যাচ চলাকালেই খেলতে খেলতেই কোভিড-১৯ পজিটিভ হবার খবর পেয়েছেন আইরিশ বোলার প্রিটোরিয়াস।

[৩] চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার ৫ মার্চ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় আয়ারল্যান্ড উল্ভস ও বিসিবি ইমার্জিং দল। সকালে টস জিতে বিসিবি ইমার্জিং দলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় আইরিশরা।

[৪] ম্যাচ শুরু হয়ে ৩০ ওভারের খেলাও শেষ হয়ে যায়। এরপর জানা যায় আয়ারল্যান্ড দলের পেসার রুহান প্রিটোরিয়াস কোভিড পজিটিভ হয়েছেন। নিয়মিত করোনা পরীক্ষায় এসেছে তার কোভিড আক্রান্তের খবর।

[৫] এমন খবরে সঙ্গে সঙ্গেই তাকে আলাদা করা হয় দল থেকে। সেই সাথে বাতিলও করা হয় ম্যাচ। এর আগে প্রিটোরিয়াস ৫ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১টা উইকেটও নেন।

[৬] জানা গেছে, দুই দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করানো হবে আবার। ম্যাচ বন্ধের আগে বিসিবি ইমার্জিং দলের সংগ্রহ ছিল ৩০ ওভার শেষে ৪ উইকেটে ১২২ রান।- বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়