শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ১০:৩২ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাউ ৫ টাকা, টমেটোর কেজি ২!

ডেস্ক রিপোর্ট: ভোলার চরফ্যাশনে টমেটো ও লাউয়ের এখন গরুর খাবারে পরিণত হয়েছে। বাম্পার ফলন ও দাম হওয়ার পরেও কিনছে না কেউ। বাজারে টমেটোর কেজি দুই টাকা, তাও বিক্রি করতে পারছেন না আড়ৎদাররা।

আড়ৎদারেরা জানান, দৈনিক প্রায় ৫০-৬০ মণ টমেটো চরফ্যাশনে আসে। এতে প্রতিদিন প্রায় ৫-৭ মণ বিক্রি না হওয়ার কারণে পঁচে নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে চরফ্যাশন শাখাওয়াত উল্ল্যাহ মাস্টার কাঁচা বাজারের সড়কের পাশে এসব পঁচা টমেটো ফেলানোর কারণে এলাকার ভাগারে পরিণত হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে নষ্ট হচ্ছে পরিবেশ।

আড়ৎদার কাশেম মিয়া বলেন, কৃষকরা প্রচুর টমেটো নিয়ে আসে। আমরা দুই টাকা দামেও বিক্রি করছি। তাও অনেক অনেক টমেটো অবিক্রিত থেকে যাচ্ছে।

আসলামপুর আবুগঞ্জ বাজার এলাকার মো. হাফেজ মিয়া বলেন, যে লাউ এক সময় বিক্রি হতো ৭০-৮০ টাকা ওই লাউ এখন বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়। তাও বাজারের আনলে বিক্রি হচ্ছে না। ক্ষেত থেকে লাউ গাছ থেকে কেটে গরুকে খাওয়াচ্ছি। কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়