শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৩:৫৫ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুরের দাঁতে পোকা ধরে না কেন

ডেস্ক রিপোর্ট: মানুষ দাঁতের কত যত্ন করে। টুথপেস্ট দিয়ে প্রতিদিন দাঁত ঘষে। দাঁতের ফাঁকে যেন খাদ্যকণা আটকে না থাকে, সে জন্য কাঠি বা সুতা দিয়ে দাঁত পরিষ্কার (ফ্লস) করে। তারপরও দাঁতে পোকা ধরে। যন্ত্রণায় কতই না কষ্ট পেতে হয়। অথচ কুকুর সারা দিন বাসি-পচা খাবার খায়। দাঁত ঘষার তো প্রশ্নই নেই। অথচ তাদের দাঁতে সাধারণত পোকা ধরে না। সব সময় ঝকঝকে সাদা। ধারালো দাঁতগুলো সব সময় ব্যবহারোপযোগী। কুকুরের দাঁত এত ভালো থাকে কীভাবে? কে তার দাঁত পরিষ্কার করে দেয়।

কেউ না, নিজেই! আমরা দেখেছি, কুকুর মাঝেমধ্যে নিজের শরীর কামড়ায়। তাদের গায়ে একধরনের মাছি বসে, লেজ দিয়ে যতটুকু পারা যায়, তারা সেই মাছি তাড়ায়। তাতেও কাজ না হলে অতিষ্ঠ হয়ে কামড়ায়। এটা স্বাভাবিক। কিন্তু অনেক সময় মাছি না বসলেও তারা লেজের কাছাকাছি মুখ নিয়ে কামড়ায়। এই অভ্যাস তার দাঁত ভালো রাখতে সাহায্য করে।

কুকুরের দেহের একটি গ্রন্থি থেকে একধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, যা গুণের দিক দিয়ে ফ্লোরাইডের সমতুল্য। ফ্লোরাইড দাঁতের জন্য ভালো। আমাদের টুথপেস্টে সে জন্যই ফ্লোরাইড মেশানো হয়। কুকুরের এই নির্দিষ্ট গ্রন্থি তার লেজের ঠিক নিচের দিকে থাকে। লেজের আশপাশে কামড়ানোর সময় ফ্লোরাইড তার দাঁতে লাগে। ফলে কুকুরের দাঁতে সহজে পোকা ধরে না। প্রথম আলো

  • সর্বশেষ