শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডে ভূমিকপম্পের পর নিরাপদে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : [২] জোরালো ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। দেশটির উত্তর অংশে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ২৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের পর জারি হয়েছে সুনামি-সতর্কতা।

[৩] এদিকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থান করছে। তবে বাংলাদেশ নিরাপদেই রয়েছে বলে বিসিবির দায়িত্বশীল সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

[৪] বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ভূমিকম্পের কথা শুনে আমি ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগাযোগ করেছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ক্রাইস্টচার্চ অনেক দূরে। কাজেই দলের কোনো সমস্যা হয়নি। ওখানে এমনকি কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি।

[৫] ২০১৯ সালে ক্রাইস্টচার্চের মসজিদে অস্ত্রধারীর হামলার সময় বাংলাদেশ ক্রিকেট দল সেখানে অবস্থান করছিল। যে মসজিদ দুটিতে হামলা হয়, তার একটিতেই অনুশীলন শেষে জুম’আর নামাজের জন্য যাচ্ছিলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা। ভাগ্যজোরে সেদিন সেই হামলার কবল থেকে রক্ষা পায় বাংলাদেশ দল।

[৬] নিউজিল্যান্ডে ভূমিকম্প, সুনামি সতর্কতা -
মার্কিন ভূ-পর্যবেক্ষণ সংস্থা প্রথমে জানিয়েছিল, কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭.৩। পরে জানানো হয়েছে, এর তীব্রতা ৭.২। মাটির ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। ভূমিকম্পের উৎসকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থাকে বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি ওয়ার্নি সেন্টার। - জি নিউজ/ দেশরূপান্তর

  • সর্বশেষ