শিরোনাম
◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৭:০৪ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার পথে মেট্রোরেলের প্রথম কোচ

আতাউর  অপু : কোচটি বহনকারী জাহাজ এপ্রিল নাগাদ বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছাবে কোচ নির্মাণকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিডিনিউজ

এপ্রিলেই ছয় বগির এই কোচ উত্তরায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। বিডিনিউজ

এপ্রিলেই ছয় বগির এই কোচ উত্তরায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন, ‘ছয়টি কোচের একটি পরিপূর্ণ ট্রেন আসছে। এপ্রিল মাসের ২৩ তারিখে এটি পৌঁছবে। ট্রায়ালের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার পর সিদ্ধান্ত নেব কবে পরীক্ষামূলক চলাচল শুরু করা যায়।’ কাওয়াসাকির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেট ট্রেনের প্রথম সেট হিসেবে এটি বাংলাদেশে পাঠানো হচ্ছে। এ চালানে ছয়টি কার বা বগি রয়েছে। এভাবে মোট ২৪ সেটে ১৪৪টি কার পৌঁছাবে। বিডিনিউজ

২০১৭ সালের আগস্টে জাপানের নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান কাওয়াসাকি ও মিতসুবিশির যৌথ কনসোর্টিয়ামকে ট্রেনের বগিগুলো তৈরির কার্যাদেশ দেয় ডিএমটিসিএল। বাংলাদেশ প্রতিদিন

কনসোর্টিয়ামের তথ্য মতে, স্টেইনলেস স্টিল দিয়ে বগিগুলো তৈরি করা হচ্ছে। এর ভিতর যেমন সিসিটিভি ক্যামেরা থাকবে, বাইরের অংশেও সংযুক্ত থাকবে কিছু ক্যামেরা। অনেকটা স্বয়ংক্রিয়ভাবে চলমান এই ট্রেনে ক্যামেরাগুলো যাত্রীদের নিরাপদ আরোহণ ও ট্রেন থেকে নামার বিষয়টি নিশ্চিত করার কাজে করবে। প্রতিটি কারে থাকবে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র।

২০১২ সালের ডিসেম্বর মাসে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এমআরটি-৬ নামের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ২৯ কিলোমিটার অংশ পর্যন্ত ২০২১ সাল ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার ২০২৩ সালের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়