শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১০:০৫ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজমুল হাসান পাপনের নামে ভুয়া ফেসবুক, আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি

এল আর বাদল: [২] নির্বাচকরা চার পয়সা যদি আমাকে দাম দিতো, প্রধান নির্বাচক নান্নু তুমি বাড়াবাড়ি কইরো না, আমি পাপন কিন্তু সংসদ সদস্য। অন্যদিক দিয়া হামলা করবো আমি। মন্তব্যগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের নামে ভুয়া ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে।

[৩] কতিপয় দুস্কৃতিকারী বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তা অপব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

[৪] সাম্প্রতিক নানা ইস্যুতে বিসিবি প্রধানের নামে ভুয়া আইডি থেকে নানা রকম স্ট্যাটাস, মন্তব্য পোস্ট করা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তাদের নজরে এসেছে। তাই ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।

[৫] বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। এর মধ্যে ব্যবস্থাও নেয়া হয়েছে। দুই-তিনটি আইডিকে চিহ্নিত করা হয়েছে এবং বন্ধ করে দেয়া হয়েছে।

[৬] বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কোনও ফেসবুক অ্যাকাউন্ট নেই জানিয়ে তিনি বলেন, কিছু আইডি দেশের বাইরে থেকে খোলা হয়েছে। সেগুলোও বন্ধ করার পদক্ষেপ নেয়া হয়েছে। সম্পাদনা: সারোয়ার জাহান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়