শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে চি‌কিৎস‌কের অবহেলায় প্রাণ গেলো বিশ্ববিদ্যালয় ছাত্রের

সাদ্দাম হো‌সেন:[২] হাতের অপারেশনে ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় বিশ্ববিদ্যালয় ছাত্র মেহবাহুল হক লালন (১৯) এর মৃত্যুর অভিযোগ উঠেছে।লালন সদর উপজেলার রায়পুর গ্রামের জলাই মন্ডলের ছেলে এবং সে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

[৩] লালনের বড় ভাই বিপ্লব বলেন, দেড় মাস আগে ফুটবল খেলার সময় ডান হাতের হাড় ভেঙ্গে যায় লালনের। স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করে সুস্থ হলেও হাতের ব্যাঁথা থেকে যায়। বুধবার সকালে হাড় বিশেজ্ঞ ডাক্তার জিল্লুর রহমান সিদ্দীককে দেখালে তিনি অপারেশনের পরামর্শ দেন।

[৪] ওইদিন বিকেলে তাকে শহরের এহিয়া নার্সিং হোমে ভর্তি করা হয় ডাক্তারের পরামর্শে। অপারেশনের আগে লালনকে বার বার জিজ্ঞেস করেছিলাম- ‘কোনো সমস্যা আছে নাকি সে বলেছিলো অন্য কোনো সমস্যা নেই, হাতের অপারেশন ভয়ের কিছু নেই’। কিছুক্ষণ পরেই ক্লিনিক কর্তৃপক্ষ বলে লালনের হালকা সমস্যা দিনাজপুর নিতে হবে। অ্যামবুলেন্সে দ্রুত তুলে নিয়ে সরে পড়ে তারা। পথে তার মৃত্যু হয়।

[৫] লালনের বাবা জলই মন্ডল বলেন, ডাক্তার বলেছিল হালকা অপারেশন সে জন্য ছেলেকে নিয়ে গেছিলাম। আগে জানলে কসাই খানায় নিয়ে যেতাম না ছেলেকে। সুস্থ্য ছেলেকে হাতের অপারেশনে হারাতে হবে ভাবতে পারিনি। মামলা করলে সোনার ছেলেটাকে কাটা ছেড়া করবে সে কারণে মামলা করছি না। অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে শ্বিবিদ্যালয়ে ভর্তি করেছিলাম স্বপ্ন আমার অপুর্ণ রয়ে গেল।এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ও অপারেশনের ডাক্তার জিল্লুর রহমান কোন কথা বলতে রাজি হয়নি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়