শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৬:০৩ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে আদালত চত্তরে হত্যা চেষ্টা একটি মামলায় আসামি পক্ষের লোকজনের হাতে ভিকটিম হামলার শিকার

জাহিদুর কবির: যশোরে আদালত চত্তরে হত্যা চেষ্টা একটি মামলায় আসামি পক্ষের লোকজনের হাতে ভিকটিম হামলার শিকার হয়েছেন বলে  অভিযোগ উঠেছে। এ সময় ভিকটিমের কাছ থেকে ব্যাগ ও মোবাইল ফোন ফিনিয়ে নেয়ারও চেষ্টা করেছে বলে দাবি করা হচ্ছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটানটি ঘটেছে বুধবার  দুপুরে ।

এ বিষয়ে বাদী যশোর সদর উপজেলার  রুবিয়া ইয়াসমিন জানিয়েছেন, ১৮ ফেব্রুয়ারি তিনিসহ অন্য ভাই বোনেরা জমি রেজিস্ট্রির জন্য সদর সাব রেজিস্ট্রি অফিসে যান। এসময়  ভাই নুরুল আলমের সাথে দ্বন্দ্ব হয়।  রাতে জমি নিয়ে কথাবার্তার এক পর্যায়ে ভাই প্রধান শিক্ষক নুরুল আলাম ও ভাবী রেহেনা আলম এবং অপর ভাই নাজিম উদ্দিন তাকে বেদম মারপিট করেন। এরমধ্যে রেহেনা আলম একটি জর্জেট ওড়না দিয়ে তার গলায় পেচিয়ে স্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। এরপর আসামিরা ব্যাগে থাকা জমি কেনার ৯০ হাজার টাকা নিয়ে নেন।

এ ঘটনায় রুবিয়া ইয়াসমিন বাদী হয়ে দুই ভাই নুরুল আলম, নাজিম উদ্দিন ও ভাবী রেহেনা আলমকে আসামি করে গত ২৪ ফেব্রুয়ারি কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ অভিযোগে ভিত্তিতে ২ মার্চ প্রধান শিক্ষক নুরুল আলমকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত নুরুল আলমের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। পরে বুধবার আসামি নুরুল আলমের জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।  জামিন পাবার খবরে  ভাই নুরুল আলমের স্বজন মতিয়ার রহমান, নাহিদ সিদ্দীক বুলবুলী, আজগর, মর্জিনা বেগম, আজগর আলীসহ আরও আনেকে রুবিয়ার উপর চড়াও হয়। তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে একআই শহিদুল ইসলাম জানান,  বিষয়টি পারিবারিক একটি সমস্যা।   এ নিয়ে তারা দুই পক্ষের সাথে কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়