শিরোনাম
◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, এগোচ্ছে নবম পে-স্কেল পরিকল্পনা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৩:২৭ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না, যার যা প্রাপ্য, তাকে তা দিতে চাই: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] বিএনপির মহাসচিব বলেন, যারা স্বাধিকার আন্দোলনকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে গিয়েছিল, তাদেরকে এখন আওয়ামী লীগ স্মরণ করে না। স্মরণ করে না আ স ম আব্দুর রব, সিরাজুল আলম খানকে। আমরা সেই জন্যই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে গিয়ে তাদেরকে সামনে নিয়েয় আসছি।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা লড়াই করে, যুদ্ধ করে একটি দেশের জন্ম দিয়েছিলাম। এই যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি আমাদের মহান জাতীয় নেতৃবৃন্দ শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমানের প্রতি।

[৪] তিনি বলেন, স্বাধীনতা এমনি এমনি আসেনি। ভাষণ দিয়ে দিল আর দেশ স্বাধীন হয়ে গেল বিষয়টি এমন না। এর জন্য অনেক দাম দিতে হয়েছে আমাদের। স্বাধীনতা কারও দয়ায় পাওয়া না। এ দেশের খেটে খাওয়া কৃষক, কারখানার শ্রমিক, পেশাজীবী, ছাত্রসমাজ সবার সংগ্রাম-লড়াইয়ে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। তাই যারা বলেন একজন মাত্র মানুষ, একজন মাত্র নেতা যার ডাকে দেশ স্বাধীন হয়ে গেছে, এটা একেবারে মিথ্যা, জাতির সঙ্গে প্রতারণা।

[৫] বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি এ আলোচনা সভা আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়