শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল আইনে সংশোধন করে মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইনু

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার বিবিসি বাংলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল আইন সর্ম্পকে না বুঝে বেশির ভাগ মানুষ মন্তব্য করছে, কেউ আইনের প্রয়োগ নিয়ে কথা বলছে, কেউ আইনটিকে উদ্দেশ্যমূলক ব্যবহারের কথা বলে নিজেদের স্বার্থ এবং পানি ঘোলা করছে। আইনের সংস্কার হতে পারে কিন্তু এটি বাতিল করা ঠিক হবে না।

[৩] তিনি বলেন, সমাজে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিজিটাল আইনের প্রয়োজন রয়েছে। ডিজিটাল আইন না থাকলে বাংলাদেশ নরকে পরিণত হতো। তবে আইন নতুন করে পর্যালোচনা করতে হবে। সবাইকে আইনের পক্ষে থাকার পাশাপশি তা সংশোধনের চেষ্টা করতে হবে।

[৪] সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা বলেছেন, ডিজিটাল অ্যাক্ট মামলার প্রত্যেকটি ধারা গুরুত্বপূর্ণ। তবে পুলিশকে দায়িত্ব দেয়া হলেও আইনের অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ আইনের প্রয়োগে ত্রæটিগুলো পরিবর্তন করা উচিত।

[৫] একটিভিস্ট ও সংবাদকর্মী শরিফুল হাসান জানান, নিরাপত্তার জন্য করা ডিজিটাল আইন অনিরাপদ হয়ে উঠছে। এ আইনের আওতায় প্রতি মাসে ৮০টি মামলা হচ্ছে। তার মধ্যে মূল ৯০ ভাগ আসামি পুলিশ বা ক্ষমতাসীনদের বিরুদ্ধে- এ মামলায় সাধারণভাবে গ্রেপ্তার হচ্ছে, সাংবাদিক, শিশু, লেখক। অথচ একজন খুন, গুম, লুট, ধর্ষণ করে জামিন পেয়ে যাচ্ছে, তার কোনও সুষ্ঠু বিচার হচ্ছে না। দ্রæত এর পরিবর্তন আনতে হবে। আইন ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হবে। সম্পাদনা: রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়