শিরোনাম
◈ বিশ্বকাপ ফুটবল: আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ কাজের আশ্বাস, শেষে ডান্স ক্লাব ও যৌ.ন শোষণের ফাঁদ ◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০৪:৩৮ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ডেস্ক রিপোর্ট: পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দু'জন আহত হয়েছে। সময় টিভি, কালের কণ্ঠ

সোমবার (১ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সোহেল হাওলাদার এবং একাউন্টিং এন্ড ইনফরমেশনস সিস্টেম বিভাগের শিক্ষার্থী প্রীতম সেন।

এদের মধ্যে সোহেল হাওলাদারকে বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং প্রীতম সেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বের ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সোহেল হাওলাদারের উপর ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সালমান চৌধুরী, প্রীতম সেন, সিফাত, সোহাগ, আল-আমিন, অভি সহ বেশ কয়েকজন হামলা করে। এতে সোহেল হাওলাদার ও প্রীতম সেন দু'জনই চোখে মারাত্মকভাবে জখম হন।

এ বিষয়ে আহত সোহেল হাওলাদার বলেন, 'আমি হোটেল থেকে খাবার খেয়ে হলে ফিরছিলাম। এই সময় পেছন থেকে ১৫ থেকে ২০ জন এসে আমাকে এলোপাথাড়ি মারতে থাকে। যদিও তাদের সঙ্গে আমার পূর্বে একটা ঝামেলা ছিলো, যা ইতোমধ্যে মীমাংসা হয়ে গেছে।

তবে আরেক আহত প্রীতম সেন সরাসরি মারধরের ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করে বলেন, আমি হলে যাচ্ছিলাম। এ সময় দেখি কয়েকজন বাকবিতণ্ডা করছে। কৌতূহল বশত আমি সেখানে গেলে আমিও মারধরের শিকার হই।

একইভাবে মারধরের সাথে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন মারধরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠা দত্ত হলের ছাত্রলীগ কর্মী সালমান চৌধুরী। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি মারামারি দেখে ওখানে গিয়েছি। আমি এ বিষয়ে কিছুই জানি না।

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ বলেন, আমরা এটা নিয়ে আগামীকাল ইলিয়াস ভাই (শাখা ছাত্রলীগের সভাপতি) আসলে সন্ধ্যায় বসবো। যারা দোষী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী কামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (২ মার্চ) আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রক্টরিয়াল বডি ও যাদের সাথে ঝামেলা হয়েছে এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে কাল বসে মীমাংসার চেষ্টা করবো। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়