শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০২:২১ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ প্রাঙ্গনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাসব্যাপী ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’-র প্রদর্শনী, উদ্বোধন করলেন স্পিকার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ডিজিটাল পদ্ধতিতে তৈরি ত্রিমাত্রিক ভিডিও 'পিতা' এক্ষেত্রে স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবে।

[৩] স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ প্রাঙ্গনে মার্চ মাসব্যাপী ভিডিওটির প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদ্যোগ।

[৪] সোমবার স্পিকার বাঘ ইকো মোটর এর আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ঐতিহাসিক ভাষণের ত্রিমাত্রিক ভিডিও 'পিতা'-র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

[৫] এসময় স্পিকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উক্ত ভিডিও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসাধারণের জন্য মার্চ মাসব্যাপী এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

[৬] স্পিকার বলেন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত জাতির পিতার ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওটি ২০১৭ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন। নতুন প্রজন্মকে আলোকিত করতে ৭মার্চের ভাষণের পাশাপাশি জাতির পিতার অন্যান্য ভাষণগুলো বিভিন্ন প্লাটফর্ম থেকে প্রচারের উদ্যোগ গ্রহণ জরুরি। বঙ্গবন্ধু প্যাভিলিয়নের মাধ্যমে জাতির পিতার বর্ণাঢ্য জীবনের ইতিহাস ইতোমধ্যেই সংসদ প্রাঙ্গনে প্রদর্শিত হয়েছে।

[৭] ত্রিমাত্রিক ভিডিওটি তৈরির উদ্যোক্তা জেডওকে গ্রুপের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তথ্যসচিব নাসিরুদ্দিন বক্তব্য রাখেন।

  • সর্বশেষ