শিরোনাম
◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ◈ কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু ◈ জ্বালানি সংকটের সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপ, চ্যালেঞ্জে সরকার ◈ অপরাধ দমনে পুলিশের নতুন কর্মপরিকল্পনা, উন্নতির পথে আইনশৃঙ্খলা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রচার নিয়ে নির্দেশনা জারি ◈ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ভুটান ◈ ‘ওস্তাদ চাপ দিয়েন না, মহিলা’ এ কথা শুনতে হয় নারী চালককে, প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ◈ তারেক রহমানের সফরের জন্য এখনও অধীর আগ্রহে অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার ◈ মদ পান ক‌রে গাড়ি চালিয়ে শাস্তি পেলেন অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার ডে‌ভিড ওয়ার্নার

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৪:১৮ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্ধবীর রোদে পোড়া শরীরে মারাদোনার মুখ!

স্পোর্টস ডেস্ক : [২] দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে তার ভক্তদের পাগলামির শেষ নেই। গত বছরের নভেম্বরে প্রয়াণের পর তাকে ঘিরে উন্মাদনা যেন বেড়েছে। মৃত্যু রহস্য নিয়ে যেমন রোজই কোনও না কোনও নতুন মোচড় আসছে, তেমনই উঠে আসছে ভক্তদের পাগলামির কথাও।

[৩] নেটমাধ্যমে এমনই অদ্ভুত দাবি করে বসেছেন জুলিয়ান গঞ্জালেজ। বলেছেন, তার বান্ধবী লুসিয়ানার রোদে পোড়া শরীরে নাকি স্পষ্ট দেখা যাচ্ছে মারাদোনার মুখ। শুধু বলাই নয়, রীতিমতো ছবি পোস্ট করে দেখিয়েছেন নেটমাধ্যমে। সেই ছবি দেখে বেশিরভাগই বলেছেন, সত্যিই মারাদোনার মুখের সঙ্গে মিল রয়েছে ছবিতে।

[৪] ১৭ বছরের জুলিয়ান প্রয়াত আর্জেন্টিনার কিংবদন্তির বিরাট ভক্ত। বান্ধবী লুসিয়ানাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বুয়েনোস এয়ার্সের একটি সমুদ্রসৈকতে। এক ব্রিটিশ সংবাদমাধ্যমে বলেছেন, তখন আমরা খাচ্ছিলাম। হঠাৎই লুসিয়ানার পায়ের দাগটা দেখে অবাক হয়ে যাই। ও নিজেও সেটা আগেই দেখেছিল। কিন্তু আমাকে বলেনি। কিন্তু সমর্থক হিসেবে আমি ব্যাপারটা ধরতে পেরে গিয়েছিলাম।
[৫] ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে জুলিয়ান লিখেছেন, সবাই বলছে এটা দিয়েগোর মুখ। আপনারাই বলুন, ছবিতে দিয়েগোকে দেখা যাচ্ছে কিনা? ইনস্টাগ্রামে সমীক্ষাও করেন তিনি। ৯০ শতাংশ সমর্থকই জানান, ছবিতে দিয়েগোর মুখ বোঝা যাচ্ছে। - আনন্দবাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়