শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ইউপি নির্বাচনে ধানের শীষ প্রার্থীর বিজয়

হারুন-অর-রশীদ : [২] ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের উপ-নির্বাচনে বি,এন,পি মনোনীত প্রার্থী মোঃ আরিফ হোসেন (আরিফ মাস্টার) ধানের শীষ প্রতীক নিয়ে ৫০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

[৩] তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জাহিদুর রহমান জাহিদের স্ত্রী রাবেয়া বেগম ৪৮৬০ ভোট পান। ১৯ হাজার ৩ শত কয়েক ভোটারের এলাকা গেরদা ইউনিয়নটি শিক্ষা, কৃষিতে সমৃদ্ধ।

[৪] বিএনপি মনোনীত প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন তার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল খালেক মিয়া ওই ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান ছিলেন।

[৫] সেখানে আব্দুল খালেক ডিগ্রি কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, বাজার ও মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফরিদপুরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি।

[৬] এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিলো তুমুল। তবে দুই একটি বিচ্ছিন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়