শিরোনাম
◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ ◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ার ধাধার চরে পেঁয়াজ চাষে সফলতা, কৃষকের মুখে হাসি

সঞ্জীব কুমার: [২] কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদী আর ব্রাহ্মপুত্র নদের সঙ্গম স্থলে জেগেউঠা ধাধার চর সবসময়ই কৃষিজাত খাদ্য দ্রব্য উৎপাদনের উর্বর ভূমি। বিশেষ করে পেঁয়াজ উৎপাদনের অনন্য ভূমি এই ধাধার চর। পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে অন্যতম। তরকারি স্বাদের জন্য পেঁয়াজের বিকল্প শুধু পেঁয়াজ। ধাধার চরের পেঁয়াজের ঝাঁজ ও স্বাদে রয়েছে ভিন্নতা। এ চরের পেঁয়াজ কৃষকের চাহিদা মিটিয়ে স্থানীয় বিভিন্ন হাট-বাজারে বিক্রি ও হয়। পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন চরের অনেক কৃষক। গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপরে ইউনিয়নের ধাধার চরটি অবস্থিত। পিয়াজ ছাড়া ও এই চরে হরেক রকম সবজি চাষে ও কুষকরা সাফল্যের মুখ দেখছে। নারা রকম সবজি ফলনের কারনে প্রতিদিনই উদখুস সারাধরন মানুষ চরে খীর জমায়।

[৩] অভিজ্ঞমহল বলেছেন, বাংলাদেশের পেঁয়াজের মোট চাহিদার প্রায় ৫৭ শতাংশ দেশে উৎপাদিত হয়। বাকীটা বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলাদেশের কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পেঁয়াজের চাহিদা রয়েছে ৩০ লাখ টনের মতো। ২০২০ সালে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৫ লাখ ৫৭ হাজার টন। এই উৎপাদন থেকে গড়ে ২৫-৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়।

[৪] ফলে বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন গিয়ে দাড়ায় ১৮ থেকে ১৯ লাখ টনে। দেশের বাকি চাহিদা পূরণ করতে প্রায় ১১ লাখ টন পেঁয়াজ প্রতিবছর আমাদের আমদানি করতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পেঁয়াজের চাহিদা পূরণ করতে হলে দেশেই অন্তত ৩৫ লাখ টন পেঁয়াজ উৎপাদন করতে হবে। পেঁয়াজ উৎপাদনে ধাধার চরের জমি, শীতকালে শীতলক্ষ্যা নদী আর ব্রাহ্মপুত্র নদের শুকনো তীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

[৫] ধাধার চরের পেঁয়াজ চাষী খায়রুল বাসার, লাকিব সরকার, তারা মিয়া, নয়ন মিয়া, শামসুদ্দিন, তুহিন ভূইয়া জানান, পেঁয়াজের ভালো ও উন্নত বীজের অভাব রয়েছে। বীজের দাম অনেক বেশি। পেঁয়াজ ও পেঁয়াজের বীজ সংরক্ষণের তেমন কোন ব্যবস্থা নেই বলে তারা জানিয়েছেন। তাছাড়া, পেঁয়াজের দাম একেক সময় একেক রকম থাকে। অনেক সময় অতিরিক্ত দামের কারণে কোন কোন কৃষক সংসারের প্রয়োজনে বীজ বিক্রি করতে বাধ্য হয়। এসব সমস্যা সমাধান হলে কৃষক পেঁয়াজ চাষ করতে উৎসাহিত হবে। কাপাসিয়া উপজেলা কৃষি অফিসের কোন কর্মকতা ধাদার চরের পিয়াজ চাষের কোন তথ্য দিতে পারেনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ