শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন রাজনৈতিক দল গঠনের খবরকে ‘গুজব’ বলে অস্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প

আখিরুজ্জামান সোহান: [২] রোববার স্থানীয় সময় ১৬.৩০ এ কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) যোগ দেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ ছাড়ার পর এই প্রথম কোন রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিলেন বিদেয়ী এই মার্কিন প্রেসিডেন্ট।  বিবিসি

[৩] বক্তব্যে শুরুতে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপাতত নতুন কোন রাজনৈতিক দল গঠনের কোন পরিকল্পনা নেই। নভেম্বরের নির্বাচনকে প্রহসনের নির্বাচন দাবী করে এবং ২০২৪ এর নির্বাচনে অংশগ্রহনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরো বলেন,‌ ‌‌ আগামী নির্বাচনে আমি তাদের ৩য় বারের মতো পরাজিত করতে চাই'। নিউইউর্ক টাইমস

[৪] তিনি কোনও নতুন রাজনৈতিক দল শুরু করতে পারেন এমন খবরকে প্রত্যাখ্যান করে বলেন, ‘নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার ঘোষণা নিয়ে করা খবর সম্পূর্ণ বানোয়াট এবং গুজব’ ।  

[৫] সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের গৃহিত বিভিন্ন পরিকল্পনার তীব্র সমালোচনা করে ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘বাইডেন দেশকে দিনকে দিন পিছনের দিকে নিয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আমেরিকার ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে’

[৬] সম্মেলনে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ এবং তাঁর পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সহ কয়েকজন সমর্থক বক্তব্য রাখেন।

[৭] ক্যাপিটলের দাঙ্গা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারনে ফেসবুক এবং টুইটার সহ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলো থেকে নিষিদ্ধ রয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর থেকে তিনি তার মার-এ-লগো ফ্লোরিডা গল্ফ রিসোর্টে বসবাস করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়